
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার পৌর শহরের বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। সারা দেশের ন্যায় এ উৎসবকে কেন্দ্র করে জগন্নাথপুর পৌর শহরের বাজারসহ উপজেলার প্রতিটি বাজারে চলছে পবিত্র ঈদুল ফিতরের নতুন কাপড় কেনার হিড়িক পড়েছে। এ সুযোগকে কাজে লাগাতে গিয়ে কিছু কাপড় ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছেন। এমন অভিযোগে ২০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় জগন্নাথপুর পৌর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। ভ্রাম্যমান আদালতের অভিযানে আসল ঝলক ফ্যাশনের শ্যামল ঘোষকে ১০ হাজার টাকা, ডলফিন ফ্যাশনে ১০ হাজার টাকা ও ব্রান্ড সপে ৫ হাজার টাকা সহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও বরকত উল্লাহ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা যেন ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে তা বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।