1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মাদকের বিরুদ্ধে ও মাদক ব্যবসা বন্ধের দাবীতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে মাদকের বিরুদ্ধে ও মাদক ব্যবসা বন্ধের দাবীতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৪৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মরনব্যাধি মাদকের বিরুদ্ধে এবং মাদক ব্যবসা বন্ধের দাবীতে শ্রীধরপাশা যুব সমাজের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রীধরপাশা দারুলউলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে শ্রীধরপাশা যুব সমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে এবং মাদক ব্যবসা বন্ধের দাবীতে সভায় গ্রামের প্রবীন মুরব্বি জুলফিকার আলীর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার হাবিবুর রহমান, সাবেক মেম্বার লিয়াকত হোসেন অমৃত, যুব সমাজের পক্ষে সালমান আলম কোরেশী, জিসান আহমদ, মাওলানা আতাউর রহমান, দিলদার হোসেন, রুকন উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি একটি বহুমাত্রিক জটিল সমস্যা। এ ব্যাধি দুর করতে দরকার সমন্বিত কর্ম প্রয়াস।বর্তমান সমাজে মাদক একটি মরণব্যাধি হিসেবে চিহ্নিত হওয়ায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। শুরুটা পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে করলে কাজটা সহজ থেকে সহজতর হবে। প্রতিটি সমাজের সবাই আমরা জানি কে খায়, কে বেচে ও কে ডিলার। তাই সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মাদক নির্মূল করা কোনো কঠিন বিষয় না।এই মরণব্যাধি থেকে সমাজকে মুক্ত না করতে পারলে মানসিক প্রতিবন্ধী সমাজ সৃষ্টি হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে ও সুষ্ঠু সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাদক নির্মূল, খেলাধুলা ও ধর্মীয় নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। দেশের উঠতি বয়সের তরুণ-তরুণীদের একটি বড় অংশ ইয়াবা ও আইস আসক্ত হয়ে পড়েছে। বিশেষ করে ধনী পরিবারের অতি আদরের সন্তারাই বেশী মাদকাসক্ত।সমন্বিত সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, সব ধর্মীয় নেতারা, সুশীল সমাজ, অভিভাবকসহ সব শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। দেশের প্রায় ৭০ লাখ মানুষ বর্তমানে মাদক সেবন করে, যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ কোটি টাকা। যা বাংলাদেশের মোট বাজেটের প্রায় এক চতুর্থাংশ এবং উন্নয়ন বাজেটের ৫৬ শতাংশ। 

তারা আরও বলেন, বর্তমান বিশ্বের পারমাণবিক মরণাস্ত্রের চেয়েও ভয়ন্কর রূপ নিয়েছে মাদক। যা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে। অকালে ঝড়ে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। দাম্পত্য জীবনের কলহের জের ধরে ভেঙে যাচ্ছে অসংখ্য সুখের সংসার। নেশার করাল গ্রাসে ধুঁকে ধুঁকে মরছে লাখ-কোটি তাজা প্রাণ। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বনাশা এ মাদক দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ছে।

এসময় যুব সমাজের নেতৃবৃন্দসহ গ্রামের প্রবীন মুরব্বি এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park