1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ প্রেমিক জেল হাজতে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ প্রেমিক জেল হাজতে

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১১০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষন ও মারধরের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, প্রেমিকার সাথে প্রেমিকের ৬ মাসের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে ধর্ষণের পর প্রেমিকাকে মারধর করে প্রেমিক। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁর নির্দেশে থানার এস আই দিপংকর হালদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল গাঙ্গপার এলাকা থেকে গুরুতর জখম ও মুমুর্ষু অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে। গুরুতর আহত ওই তরুণীকে চিকিৎসার জন্য প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তরুনীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই (আমবাড়ী) গ্রামের মোঃ আবরুছ মিয়ার ছেলে প্রেমিক মোঃ জাবের (৩৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রেমিক মোঃ জাবের সুনামগঞ্জ জেলা কারাগারে আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park