1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিদ্যুৎতের ঘন ঘন লোড সেডিংয়ে অতিষ্ঠ জনজীবন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে বিদ্যুৎতের ঘন ঘন লোড সেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সর্বত্র পল্লী বিদ্যুৎয়ের ঘন ঘন লোডশেডিং জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এক ঘন্টা পরপর অব্যাহত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রচন্ড এই গরমে পল্লী বিদ্যুৎতের ঘনঘন লোডশেডিং এর কারনে শিশু, বৃদ্ধ, রোগীসহ সবাই চরম কষ্টে রয়েছে। উপজেলার গ্রামীণ এলাকাগুলোতেও বার বার লোডশেডিং হচ্ছে, কোথাও কোথাও একটানা ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে বাসা বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সব খানেই দেখা দিয়েছে স্থবিরতা।

ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারছে না, অনলাইনে ক্লাস ও ব্যাহত হচ্ছে, ব্যবসায়ীরা পড়ছে লোকসানের মুখে । সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকেরা লোডশেডিং এর প্রতিবাদ জানাচ্ছেন। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন না হলে গণ অসন্তোষ বাড়তে পারে বলে অনেকে মনে করছেন।
উপজেলাবাসী বিদ্যুৎ বিভাগের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park