
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
‘ঐ নতুনের ক্ষেতন উড়ে কাল বৈশাখী ঝড় তোরা সব জয়ধ্বনি কর’ আজ সোমবার ১৪ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে নতুন স্বপ্ন, উদ্যম আর প্রত্যাশার আবির ছড়ানো বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ।বরাবরের মতোই এবারও ভোরের আলো ফুটতেই জগন্নাথপুরে শুরু হয় নতুনকে বরণ করে নেয়ার আয়োজন। সব বয়সের মানুষ এসে জড়ো হয় উপজেলা পরিষদের সামনে। সাদা রঙের শাড়ি পড়ে মাথায় বেলি ফুলের কোপায় রমনীদের আনন্দ অনেকটাই ছিল লক্ষনীয়। শুধু তাই নয় ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরে মনে করিয়ে দিলো বাঙালিদের মিলন মেলার দিন। শুধু ছেলে নয় শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সবাই মগ্ন পহেলা বৈশাখ উদযাপন করতে। অনুষ্ঠানে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভীড়। বন্ধু-বান্ধব একসাথে দলবেঁধে আসে অনুষ্ঠান উপভোগ করতে।নববর্ষের আনন্দে মেতে উঠে সব বয়সের নারী পুরুষ।
বাংলা নববর্ষকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করেছে উপজেলা প্রশাসন। গ্রামবাংলার ইতিহাস ও ঐতিহ্যবাহী বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনব্যাপী এ বর্ষবরণ উৎসবে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।
বর্ষবরণ অনুষ্ঠানের শুরুতেই সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন উদিচি শিল্পীগোষ্ঠীর সদস্য ও উপজেলার বিভিন্ন শিল্পগোষ্ঠীর শিল্পীবৃন্দ।অতঃপর অনুষ্ঠানে ‘শুভ নববর্ষ ১৪৩২’ বঙ্গাব্দ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ুম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক, উপজেলা প্রকৌশলি হিসাব রক্ষক ধীরেন্দ্র সুত্র ধর, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপ-সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল সহ প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
এদিকে উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন কামনা করে মসজিদ, মন্দিরে দোয়ার আয়োজন করেছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত খাবার পরিবেশন করেন।