
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য মোঃ জাহান মিয়া ও জগন্নাথপুর থানা এলাকার চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ সমশের আলী সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিনের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র) শাহ আলম ও এসআই(নিরস্ত্র) রফিজুল মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার ,মামলা নং-১২ (১১) ২০২৪, ধারা- ১৪৩, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৮০, ১১৪ পেনাল কোডের ১৮৬০ এর সন্দিগ্ধ আসামী সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের মৃত এবারত উল্লার ছেলে মোঃ জাহান মিয়া(৩৫)। জগন্নাথপুর মামলা নং- ১৬(০১)২০২৫, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী মীরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামের মৃত মোঃ মনফর আলীর ছেলে মোঃ সমশের আলী (২৫),কে গ্রেফতার পূর্বক অদ্য ২৪/০১/২০২৫ খ্রিঃ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।