
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়
জুলাই পূর্ণর্জাগরণে সমাজ গঠনে লাখো কষ্টে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে আজ ২৬ জুলাই সকাল ৯ টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন পরিচালনায় শপথ পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রকৌশলী ( এলজিডি) সোহরাব হোসেন, আল আমিন, জগন্নাথপুর প্রেসক্লাবে সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, এলজিডি প্রকৌশলী সহকারী জনিক চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ অনু মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবে নির্বাহী কমিটির সদস্য,গোবিন্দ দেব প্রমুখ।। সহ উপজেলারসকল কর্মকর্তা ও কর্মচারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ এলাকার ছাএ ছাএী, মহিলা উপস্থিতি ছিলেন।