1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল হাশিম এর সার্বিক প্রচেষ্টায় ঐতিহ্যবাহী কামারখাল গ্রামে  প্রতিষ্ঠিত করে যান জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা। প্রতি বছরের ন্যায় এবছরও মরহুম আলহাজ্ব রইছ উল্লাহ এন্ড বিবিধন বিবি মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে অত্র মাদ্রাসার ৫ম বার্ষিক  জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জোহরের নামাজের পর থেকে পরদিন শনিবার ফজরের নামাজের পর সমাপ্ত হয়। এতে যুক্তরাজ্য খাদিজাতুল কুবরা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল করিম ও মাদ্রাসায় ফসলি জমি দাতা আলহাজ্ব চাঁন নিয়ার সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মুতিউর রহমানের সঞ্চালনায় বয়ান পেশ করেন, শায়খুল হাদীস নুরুল ইসলাম খান সুনামগঞ্জ, মুফতি মিজানুর রহমান বুখারি ঢাকা, শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রজ্জাক সৈয়দপুর মাদ্রাসা, মাওলানা শায়খ জমির উদ্দিন কাতিয়া, মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল হক নবীগঞ্জ। আমন্ত্রিত উলামায়ে কেরাম মাওলানা আব্দুল হামিদ, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবুল হাসনাত, মাওলানা উবায়দুল্লাহ হানাফি, মাওলানা সালেহ আহমদ, ক্বারি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ওয়েছ ইসলাম খান। অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park