1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে চাঞ্চল্যকর সিএনজি চালক  সুজিত হত্যা কান্ডের মুল হুতাসহ গ্রেফতার- ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে চাঞ্চল্যকর সিএনজি চালক  সুজিত হত্যা কান্ডের মুল হুতাসহ গ্রেফতার- ৩

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়  সিএনজি চালক সুজিত কুমার দাস (৩০) হত্যাকাণ্ডের মুল হোতাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই তিন জনকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।
পরে ছিনতাই হওয়া সিএনজি  (অটোরিকশাসহ) ও সুজিত কুমার দাসকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

সুজিত কুমার দাস হত্যার গ্রেপ্তারকৃতরা হলেন, জগন্নাথপুর  উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের আনসার আলীর ছেলে হত্যাকাণ্ডের মুলহোতা আলী হায়দার (৩৬), হবিগঞ্জের সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলী ছেলে হাফিজুর রহমান (২৬) ও বাহুবল উপজেলার পনারাব্দা গ্রামের শিবলু মিয়া (২০)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ  বলেন, তথ্যপ্রযুক্তি ও র‍্যাব-৯ এর সহযোগিতায় আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যমতে গাড়িটি ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ড করেছে বলে স্বীকার করেছে। ঘটনার সাথে আর কোন কোন ব্যক্তি জড়িত আছে কিনা জানতে আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে। আজ ২০ নভেম্বর বুধবার আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ  আদালতে পাঠানো হবে।

এঘটনায় গত ১৮ নভেম্বর  সোমবার রাতে সুজিত কুমার দাস এর বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park