
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
পলাতক আসামী মঈনুল (৩২),আমিনুল (৩৫), সাইফুল(৩০) ও জসীম(৪০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় থানার এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই কবির আহমদ, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই জমির উদ্দিন, এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ৭ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে নন জিআর নং-১৪/২৫ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী মঈনুল হক (৩২), আমিনুল হক (৩৫), সাইফুল হক (৩০) ও একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দিন (৪২)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ হেফাজতে আজ ৮ জুলাই শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।