1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গরু চুরির ঘটনায় পিকআপসহ চালক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জগন্নাথপুরে গরু চুরির ঘটনায় পিকআপসহ চালক আটক

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় এক গরু ব্যবসায়ীর ৬টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় জমির হোসেন (২৬) নামের এক পিকআপ চালককে আটক করা হয়। (২রা অক্টোবর) বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানাযায় জমির হোসেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

এদিকে, গতকাল মঙ্গলবার ছাতক উপজেলার বসন্তপুর (জাহিদপুর) গ্রামের গরু ব্যবসায়ী মমশির আলী বাদী হয়ে ওই পিকআপ চালকের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় গরু চুরির মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) গরু ব্যবসায়ী মমশির আলী ও তাঁর সহযোগী ফজর আলী নেত্রকোনার বারহাট্টা উপজেলার নোয়াহাটি বাজার থেকে ৬টি গরু কিনে পিকআপ যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথপুর উপজেলার যোগলনগর পয়েন্টে পিকআপ চালক প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে গাড়ি থেকে নেমে যান। এ সময় ওই দুই ব্যবসায়ীও প্রকৃতির ডাকে গাড়ি থেকে নেমে পড়েন। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখেন পিকআপ গাড়িতে গরু ৬টি নেই। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই পিকআপ চালক জমিরকে পিকআপ গাড়িসহ থানায় হস্তান্তর করা হয়।

মামলার বাদী গরু ব্যবসায়ী মমশির আলী সাংবাদিকদের বলেন, পিকআপটিতে উঠার পর থেকেই ওই চালক মোবাইল ফোনে আমাদের লোকেশন জানাচ্ছিল। ঘটনার সময় ওই স্থানটি অন্ধকার ছিল এবং বৃষ্টি হচ্ছিল। তাই কিছু বুঝতে পারিনি। যখন গরুগুলো চুরি হয়ে গেল তখন ওই চালক আমাদের চিৎকার করতে নিষেধ করে। এতেই তার প্রতি আমাদের সন্দেহ হয়। পিকআপ চালকের সহযোগিতায় এ ঘটনাটি ঘটেছে। সে ঘটনার সাথে অবশ্যই জড়িত রয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে। আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার সাথে অন্যান্য জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park