1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গভীর রাতে বাজারের ৬ দোকান পুড়ে ছাই, ৮০ লক্ষ টাকার ক্ষতি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে গভীর রাতে বাজারের ৬ দোকান পুড়ে ছাই, ৮০ লক্ষ টাকার ক্ষতি

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মুজিব মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই প্রায় ৮০ লক্ষ টাকায় ক্ষয় ক্ষতি। রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে যেতে পারে নাই। তিলে তিলে তৈরী করা ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের। 

স্থানীয়রা জানায়, শুক্রবার ১১ এপ্রিল রাত আড়াইটার দিকে রাসেল মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে এই এলাকার লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতা জন্য আগুনে ভিডিও দিয়ে সাহায্য প্রার্থনা করেন। অনেকেই মুঠোফোনে যোগাযোগ করলেও রানীগঞ্জ ভায়া স্বজনশ্রী হয়ে বাউধরন মুজিব মার্কেটের রাস্তার খারাপ থাকায় ঘটনা স্থলে যেতে পারে নাই।

এ বিষয়ে বাউধরন গ্রামের ব্যবসায়ী শাহ আলম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ¦লতেছে। আগুনের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকদের কাছে সাহায্য কামনা করি। গ্যাস সিলিন্ডার দোকান থাকায় আমাদের অবস্তান থেকে বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। এর মধ্যে আগুনে পুড়ে প্রায় ৮০ লক্ষ টাকায় ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park