1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিবস দুটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহীম ভুইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, পাটলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, জগন্নাথপুর ফায়ার সার্ভসের ইনচার্জ মুর্শেদ আহমদ, উপজে আনসার ভিডিপির কর্মকর্তা জিল্লুর রহমান, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর পৌর শাখার জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হোসেন মোঃ ওয়ালি উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ুন কবির, সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ুন কবীর ফরীদি, অর্থ সম্পাদক দৈনিক সিলেট বাণী পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, কার্যকরী সদস্য দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি রিয়াজ রহমান, সাংবাদিক শাহজাহান, দৈনিক বাংলাদেশ খবর প্রতিদিন ও জয়সাগর পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park