1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির নির্দেশে পর্যায়ক্রমে ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন আহ্বায়ক কমিটির দায়িত্বশীল নেতারা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন। 

সোমবার (১১ জুলাই) মোহাম্মদ গঞ্জ বাজারে বিকেল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নং কলকলিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান তুতির সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাদিকুর রহমান নানু,কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তালেব, আব্দুস সালাম, হুমায়ুন কবির, আবদুল মান্নান, মনির উদ্দিন,মাহবুব আলম মাছুম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আখলাকুল আম্বিয়া জিতু, বিএনপি নেতা আঞ্জুর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ,ইউনিয়ন যুব দল সভাপতি সেলিম আহমদ, সহ সভাপতি রোকন আহমদ,ইউনিয়ন যুবদল সহ সভাপতি কামরুল হাসান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফিরুজুল হক, সহ সাধারণ সম্পাদক রেজাউল হক, ইউনিয়ন ছাত্রদল নেতা এমদাদ হোসেন, সুহেল আহমদ,

৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহীম, শিবলু মিয়া, বিএনপি নেতা জাকারিয়া সওদাগর প্রমুখ।

উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা ও কলকলিয়া ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের আরো অনেক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park