1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের দুই আওয়ামিলীগ নেতা গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জগন্নাথপুরের দুই আওয়ামিলীগ নেতা গ্রেফতার

মো: মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে।

গতকাল রবিবার দিবাগত ভোররাতে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুল গফুর ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মোঃ আব্দুল তাহির এর পুত্র সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, বিগত ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া সুনামগঞ্জ সদর মডেল থানার মামলায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাজী আজাদ উল্লার পুত্র মোঃ আব্দুল গফুর ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মোঃ শাহান মিয়াকে ঐ মামলাসহ সিলেটের কোতয়ালী থানার আরেকটি মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পর আসামীদের সুনামগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park