1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের গণসংবর্ধনা হাওর অঞ্চলে স্মরণকালের মিলন মেলায় পরিণত হবে বলে বিশ্বাস করে বিএনপি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জগন্নাথপুরের গণসংবর্ধনা হাওর অঞ্চলে স্মরণকালের মিলন মেলায় পরিণত হবে বলে বিশ্বাস করে বিএনপি

মোঃ মুকিম উদ্দিন: জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন: জগন্নাথপুর প্রতিনিধি

দীর্ঘ এক যুগ পর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমেদ শতাধিক নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দেশে ফেরা উপলক্ষে স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযুদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জগন্নাথপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায়
লিখিত বক্তব্য পাঠ করেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বিএনপি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বল হয়, দীর্ঘ এক যুগ পর জগন্নাথপুরের কৃতি সন্তান কয়ছর এম আহমেদ তাঁর নিজ জন্মভূমিতে আগমন উপলক্ষে বিএনপি এবং ছাত্র জনতার অভিপ্রায় আগামী মঙ্গলবার বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সফল করতে ইতিমধ্যে গঠিত উপ-কমিটি দিনরাত পরিশ্রম করছে এবং ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষ পুলকিত, তাদের মধ্যে নতুন এক জাগরন পরিলক্ষিত হচ্ছে। সেই সাথে বলতে শুনা যাচ্ছে, ‘যুগ জামানা বদলে দিতে চায় অনেকজন, এক মানুষই আনতে পারে জাতীর জাগরণ’। লিখত বক্তব্যে আরও বলা হয়, আয়োজিত এ গণসংবর্ধনা হাওর অঞ্চলে স্মরণকালের মিলন মেলায় পরিনত হবে বলে বিশ্বাস করে বিএনপি। যা তাঁদের স্মৃতিতে একটি ঐতিহাসিক গণসংবর্ধনা বলে হৃদমন্দিরে চির অম্লান হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park