1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম দাতা সদস্যের আগমন উপলক্ষে সংবর্ধনা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম দাতা সদস্যের আগমন উপলক্ষে সংবর্ধনা।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আগমন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী অন্যতম দাতা সদস্য আলহাজ্ব কনাই মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার ২৯ জুন বাদ জোহর এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খসরু মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার সহ সুপার আব্দুল্লা আল মাসুদ এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব কনাই মিয়া তালুকদার 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসা সুপার তুফায়েল আহমদ মিনার, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার, সালিশী ব্যক্তিত্ব মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আজাদ মিয়া তালুকদার, এমদাদুল হক রাইস মিয়া, খোকন মিয়া, আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানেরবশুভসূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন, জগদীশপুর গ্রামের মুরব্বি আখদ্দুছ আলী, আব্দুল মালেক, জানি আলম, আনাছ আলী, আবু খালেদ, শামীম আক্তার, ক্বারী ইজাজুল ইসলাম, আশরাফ আলীসহ মাদ্রাসার ছাত্র ছাত্রী ও বিভিন্ন শ্রণীপেশার লোকজন।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রতি প্রবাসীদের টান রয়েছে। যেকারনে দেশের যেকোনো দুর্যোগে প্রবাসীরা সবার আগে হাত বাড়ান, মানুষের পাশে দাড়ান।দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এসময় তারা মাদ্রাসার উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park