1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছাতকে ভুমি নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ছাতকে ভুমি নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতক বাজারে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও সূত্রে জানা যায়, সিদ্ধারচর গ্রামের পাশে ইসলামগঞ্জ নামে একটি বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। এই বাজারের ভূমি নিয়ে সিদ্ধারচর গ্রামের আব্দুল হকের সঙ্গে বাজার কমিটির মামলা চলছে। গতকাল মঙ্গলবার বাজারের জমি মাপজোঁক করা হয়। সে সময় নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ইসলামগঞ্জ বাজারের কিছু জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের জের ধরে গতকাল দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জের ধরে আজকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। পরে তারা ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park