1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চৌহালী কে ভুমি ও গৃহহীন মুক্ত ঘোষণা বিষয়ে প্রেস ব্রিফিং। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চৌহালী কে ভুমি ও গৃহহীন মুক্ত ঘোষণা বিষয়ে প্রেস ব্রিফিং।

শাকিল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২২ বার পঠিত

শাকিল আহমেদ (চৌহালী প্রতিনিধি)

 সিরাজগঞ্জের চৌহালীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের দ্বিতীয়  ধাপে জমিসহ গৃহ প্রদান ও এ উপজেলাকে আপাতত  ভূমিহীন মুক্ত ঘোষণা করা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ৷

সোমবার(১০ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস বিফ্রিং এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহবুব হাসান ৷

এসময় উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ -শ্যামল কুমার দত্ত, উপজেলা প্রকৌশলী -সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা – হেকমত আলী, চৌহালী প্রেসক্লাবের সভাপতি -ইদ্রিস আলী, সহ-সভাপতি- মাহমুদুল হাসান, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক -রফিক মোল্লা, যায়যায়দিনের প্রতিনিধি – রোকনুজ্জামান রুকু, কালবেলার প্রতিনিধি -মো: ইমরান হোসেন আপন, দেশ বাংলার প্রতিনিধি – আল ইমরান মনু , খবর পত্রের প্রতিনিধি -আবু দাউদ রানা, দৈনিক সিরাজগঞ্জ খবরের স্টাফ রিপোর্টার -শাকিল আহমেদ সহ প্রমূখ। 

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহবুব হাসান জানান, চৌহালী  ভাঙন কবলিত এলাকা এখানকার মানুষ নদী ভাঙনের কারণে প্রতিনিয়তই ভূমিহীন গৃহহীন হয় তাই আপাতত চৌহালীকে ভূমিহীন মুক্ত ঘোষণা কারা হবে।

একই সাথে ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১২৭টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে। এনিয়ে চৌহালীতে মোট ১৯৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।

১১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করবেন। এসময় ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেবেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park