1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চোরাচালানবাহী নৌকা ধরতে গিয়ে নদীতে ডুবে বিজিবি সদস্য নিখোঁজ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চোরাচালানবাহী নৌকা ধরতে গিয়ে নদীতে ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীর সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম নামক স্থানে ৯ আগষ্ট শনিবার বিকাল আনুমানিক ৪ ঘঠিকার সময় ভারতীয় (সুপারী) পন্যবাহী একটি নৌকার ধাক্কায় মাসুম বিল্ল্যাহ (৩৫) নামে এক সিপাহী নিখোঁজ রয়েছেন। তিনি সোনারহাট ক্যাম্পের একজন সিপাহী।

জানা যায় শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ী এর মধ্যবর্তী নামক স্থানে নৌকা যোগে দুইজন বিজিবি সদস্য অপর ভারতীয় পন্যবাহী নৌকা থামাতে গিয়ে পন্যবাহী নৌকার ধাক্কায় পানিতে উভয় নৌকা ডুবে গেলে নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনভাবে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্ল্যাহ।

সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও থাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি এখনও বিজিবি সদস্য কে পাওয়া যায় নি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী রতন কুমার অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কে জানিয়েছি, তারা কিছু সময়ের মধ্যে পৌছাবে।

৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভারতীয় চোরাচালানবাহী নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। রাত ৭ টা পর্যন্ত স্থানীয় ভাবে উদ্ধার তৎপরতা চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park