1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

 

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

আল্লাহর হুকুম তওহীদের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হেযবুত তওহীদ জেলা শাখার আয়োজিত ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ২০২৫ ইং বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তাওহীদ জেলা শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমীর জসেব উদ্দীনের সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। এসময় প্রবন্ধ উপস্হাপক তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্হার রূপরেখা তুলে ধরেন।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় আমীর তানভীর আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর থানার সভাপতি আতিয়ার রহমান, দামুড়হুদা থানার সভাপতি কিনারুল ইসলাম, দর্শনা থানার সভাপতি আব্দুর রহমান, জীবননগর থানা সভাপতি আলী কদর ও আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুজ্জামান।

গোলটেবিল বৈঠকে সাংবাদিক ও হেযবুত তওহীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় আমীর তানভীর আহম্মেদ,। তিনি উল্লেখ করেন, বলেন “আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত।

মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না।”

আল্লাহর দেওয়া সেই চিরন্তন জীবনব্যবস্থাকেই আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরেন তিনি। তওহীদের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে আসে।

আরও বলেন, একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি আনতে পারেনি; বরং সংঘাত ও বৈষম্য তৈরি করেছে।

একমাত্র আল্লাহর জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। প্রকৃত বাক-স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের গ্যারান্টি নিহিত রয়েছে কোরআনের বিধানেই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park