1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গা দামুড়হুদায় আলোচিত মন্টু হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চুয়াডাঙ্গা দামুড়হুদায় আলোচিত মন্টু হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা জয়রামপুর আলোচিত মন্টু মিয়া হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ও দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত থাকলেও একজন পলাতক ছিলেন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন—দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বারুইপাড়ার মৃত তোয়াক্কেল মণ্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪৭), একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে আসান ওরফে তোতা মিয়া (৪৬) (পলাতক), ডাক্তারপাড়ার লাল চাঁদ মণ্ডলের ছেলে বাবু (৪৬), এবং মল্লিকপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে মোঃ জাহিদ হোসেন (৩৯)।

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ৬ ই মে রাতে জয়রামপুর গ্রামে নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় সশস্ত্র হামলার শিকার হন দিনমজুর মন্টু মিয়া (৩০)।

দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের মা হাজেরা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান ঐই বছরের ৩০ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার অন্যতম আসামি আলমগীর হোসেন বিচার চলাকালীন সময়ের মধৌ মৃত্যুবরণ করায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের উপস্থিতিতে ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চার জনের বিরুদ্ধে রায় প্রদান করেন। রায়ের পর আদালত মামলার নথি নিষ্পত্তি করেন এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park