1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে সোহেল (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

আলমডাঙ্গা স্টেশনের ডাউন লাইনের সিগন্যালের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে। স্হানীয় সূত্রে জানা যায়, সোহেল দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলো।

এদিনও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় যান। ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে একজন ব্যক্তি রেলস্টেশনে এসে সহকারী স্টেশন মাস্টার রোজদার আলীকে জানান, সিগনালের কাছাকাছি রেললাইনের ওপর একটি ট্রেনে কাটা মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এবং চুয়াডাঙ্গা জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী জানান, সোমবার রাত ৯ টার দিকে রূপসা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করে।

এরপর রাত সাড়ে ১০ টার দিকে রকেট মেইল ট্রেনটি যায়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, এই দুই ট্রেনের যেকোন একটির ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জগদীশ চন্দ্র বসু জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park