1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় ক্রয় ভাউচার না রাখায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চুয়াডাঙ্গায় ক্রয় ভাউচার না রাখায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

চুয়াডাঙ্গায় ঈদুল ফিতরকে সামনে রেখে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারণ, প্রতিষ্ঠানটি আমদানীকৃত পোশাকের ক্রয় ভাউচার প্রদর্শন করতে ব্যর্থ হয়।

মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের বাদুড়তলা ও নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানের সময় মো. রবিউল ইসলামের কাপড়ের শোরুমকে জরিমানা করা হয়। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে ক্রয়কৃত কাপড়ের ভাউচার সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি মো. মন্জুরুল আলম, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আকরাম আলী এবং ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park