1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চিন্ময় দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট : পুলিশে দিলেন বাবা ছেলেকে - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চিন্ময় দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট : পুলিশে দিলেন বাবা ছেলেকে

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে অভি দাস (১৭) নামের এক কিশোর। এছাড়া ওই পোস্টে যুদ্ধেরও হুঁশিয়ারি দেয় সে। এ ঘটনা জানাজানির পর স্থানীয়দের মাঝে বেশ ক্ষোভ সৃষ্টি হয়। পরে অভিযুক্ত অভি দাসকে থানায় হস্তান্তর করেন বাবা বিমল দাস।
আজ ২৭ নভেম্বর সকালে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের অভি দাস এই ফেসবুকে পোস্ট করে।
তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো- ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয়। তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা, আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রামসেনা রাম রাম।’
এদিকে, ওই ফেসবুক পোস্টটি স্থানীয় আলেম-উলামাদের নজরে আসলে অভিযুক্ত অভি দাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তাকে গ্রেফতার করার জন্য বলা হয়। পরবর্তীতে জামালগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত ব্যক্তি ও তার বাবাকে থানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাবা বিমল দাস তার ছেলে অভি দাসকে জামালগঞ্জ থানার ওসির কাছে হস্তান্তর করে যান।
জামালগঞ্জ থানা পুলিশ অভি দাসকে ফেসবুক পোস্টের ব্যাপারে সতর্ক করে দুপুর ১টার দিকে লিখিত জবানবন্দি নিয়ে ছেড়ে দেয় বলে জানা যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park