1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

চারঘাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাটে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব কে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ উপজেলা সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ ১৪৩২ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক আলোচনা সভায়  উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

শুরুতে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা পহেলা বৈশাখ উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park