1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে জেলেদের মাঝে সরকারি অনুদানের চাউল বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

চারঘাটে জেলেদের মাঝে সরকারি অনুদানের চাউল বিতরণ

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও সরকারি অনুদান হিসেবে ৫৭০ জন জেলেদের মাঝে ২৫ কেজি চাউল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় চারঘাটে খাদ্য গুদামে চাউল বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লা মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকন আলী, চারঘাট ইউপি সদস্য মোশাররফ হোসেন ও  সাংবাদিক বৃন্দ।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর (রবিবার  মধ্যরাত) থেকে ০৩  নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ পদ্মা-মেঘনা নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park