1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারি সমিতির কমিটির অনুমোদন, সভাপতি সুফিয়ান সম্পাদক আবু বকর - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারি সমিতির কমিটির অনুমোদন, সভাপতি সুফিয়ান সম্পাদক আবু বকর

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির (সাবেক- বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মো. আবু সুফিয়ানকে সভাপতি ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মো. আবু বকর সিদ্দীককে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটি সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়।

বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. আবু সায়েম সাক্ষরিত পত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়। কার্যনির্বাহী কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও একজন কার্যকরী সভাপতি, সাত জন সহ-সভাপতি, তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক, দুই জন সাংগাঠনিক সম্পাদক রাখা হয়। এছাড়াও আট জনকে কার্যনির্বাহী সদস্য রাখা হয় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে। আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

জানা যায়, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটির প্রধান উপদেষ্টা করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (জেলা নাজির) স্বাধীন চন্দ্রকে। অন্যান্য উপদেষ্টারা হলেন, জেলা ও দায়রা জজ আদালতের মো. শরিফুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. মতিউর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুল হাকিম, সড়ক ও জনপদ বিভাগের মো. রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাবুল হোসেন ও কল্যাণপুর হর্টিকালচারের অবসরপ্রাপ্ত কর্মচারী মোহাম্মদ ইসরাফিল হক।

বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক জানান, নতুন কমিটির সকলকে নিয়ে আগামীতে বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন এবং কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখার দাবিতে সোচ্চার হব। দ্রব্যমূল্যের বাজার দর বিবেচনায় নিয়ে ৫০ শতাংশ বেতন বৃদ্ধিকরণসহ চলমান ৫ শতাংশ প্রণোদনা বার্ষিক মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট আকারে যুক্তকরণ, পেনশন/আনুতোষিক সুবিধা ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ, ২৩০ টাকার স্থলে ৪০০ টাকা এবং পূর্বের ন্যায় পেনশন প্রথা, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুণঃবহালকরণের দাবিতে কার্যকর ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park