1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে সরাসরি ট্রেন পেতে ও আট দফা দাবীতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

চাঁপাইনবাবগঞ্জে সরাসরি ট্রেন পেতে ও আট দফা দাবীতে মানববন্ধন

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

এ কে এম বাদরুল আলম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা অভিমূখে সকল আন্তঃনগর ট্রেন চালু এবং যমুনা রেলসেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপনসহ ৮ দফা দাবীতে মানববন্ধন, গণ স্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা সুজনের নেতৃবৃন্দ। এ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে জেলার ২০ সংগঠন ও রাজনৈতিক নেতারা মানববন্ধনে অংশ নেন।
এদিকে একই দাবিতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকায় তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সদর উপজেলা সুজনের সভাপতি এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক আব্দুর রাহিম , চেম্বার অব কমার্সের পরিচালক খাইরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা, নানাভাবে অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী আট দফা প্রাণের দাবি পুরণে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি আদায়ে সুজন ১৪ মে বনলতা ট্রেন চাঁপাইনবাবগঞ্জে অবরোধের পাশাপাশি বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সুজন জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park