1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে একটি পিকআপের ধাক্কায়, ৪ জন নিহত ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে একটি পিকআপের ধাক্কায়, ৪ জন নিহত ‎

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎
চট্টগ্রাম নগরী সিটি গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি মিনি পিকআপ । এ সময় পিকআপ ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
‎
‎আজ সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় সিটি গেটে ভোর ৪টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী ছিলেন। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন।
‎
‎নিহত ব্যক্তিরা হলেন: পিকআপভ্যানের চালক সোহাগ (৩২) সীতাকুণ্ড বার আউলিয়ার দক্ষিণ শীতলপুর এলাকার  জুয়েল দাস (১৮) ফৌজদারহাট সলিমপুর জেলেপাড়া এলাকার আকাশ দাস (২৬) অজিত দাস (২৪) ও রনি দাস (২৫)
‎
‎পুলিশ বলেন : পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। চট্টগ্রাম সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত অবস্থায় আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
‎
‎আকবরশাহ থানার (এসআই) মোঃ সাজ্জাদ ঘটনাস্থলে পরিদর্শন করেন তিনি জানান : জাতীয় জরুরি সেবা  ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
‎
‎চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি এ এসআই আলাউদ্দিন তালুকদার জানান : দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিন জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন।
‎
‎ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন তিনি জানান : চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে কাভার্ডভ্যানে পিকআপভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভোর ৫টা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিন জন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park