
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সদর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন। কলেজের ব্যবস্হাপনা বিভাগের সহকারী অধ্যাপক রাজেন্দ্র লাল দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন।
স্বাগত বক্তব্য প্রদান করেন, ব্যবস্হাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও নজরুল বর্ষ উদযাপন উপকমিটির আহবায়ক সুপর্ণা রায় চৌধুরী। এছাড়া উক্ত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন আলোচনায় অংশ নিয়ে বলেন, নজরুলের সাম্য,মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতার চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।