1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালীতে প্রকাশ্যে মাদক সেবনে জনশৃঙ্খলা সৃষ্টি করায় পুলিশ আটক করেছে-২  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

চট্টগ্রাম বোয়ালখালীতে প্রকাশ্যে মাদক সেবনে জনশৃঙ্খলা সৃষ্টি করায় পুলিশ আটক করেছে-২ 

এম,মছিবুর রহমান বাবুল,চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনে জনশৃঙ্খলা সৃষ্টি করায় তৎক্ষনাৎ দুইজনকে আটক করেছে উপজেলা থানার পুলিশ। 
গতকাল(০৫ সেপ্টেম্বর)শনিবার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেনের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ প্রশাসন। 
অভিযানে প্রকাশ্যে মাদক সেবন করে জনশৃঙ্খলা সৃষ্টি করায় দুইজনকে আটক করেছে থানার পুলিশ। 
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- পূর্ব শাকপুরা এলাকার মৃত বাবুল দের ছেলে জয় দে(২৬)এবং উত্তর কন্জুরী এলাকার মৃত রতন নাথের ছেলে রাজীব নাথ।
পুলিশ জানায়,জয়দের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং-৩৩ ও রাজীব নাথের বিরুদ্ধে মামলা নং-৩৪, উভয়ই ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫)ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া  হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে উভয় আসামীকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।বোয়ালখালী থানার পুলিশ জানিয়েছেন, মাদক দ্রব্য বিরোধী অভিযান সব সময় অব্যহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park