
এম,মছিবুর রহমান বাবুল
উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:১০/০৯/২০২৪
নানার বাড়িতে বেড়াতে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে অভি দে(২৫) নামের এক যুবক আত্বহত্যা করেছে।
গতকাল(০৯ সেপ্টেম্বর) বুধবার দুপুর দেরটার দিকে বোয়াল খালি উপজেলার খরনদ্বীপ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে। সে কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলো বলে পারবারিক সূত্রে জানা যায়।
তার কাকাতো ভাই বাবলু দে বলেন পূজোর অনুষ্টানে তার নানার বাড়ি বেড়াতে যেতে চেয়েছিল, এতে তার মা আঁখি দে বাঁধা দিলে মা ছেলের মধ্যে ঝগড়া লেগে যায়, কিছুটা ভারসাম্যহীন হওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে।
অভি দে খরনদ্বীপ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছে। তার মানষিক সমাস্যার কারণে লেখা পড়া বেশি দূর আগাতে পারেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ সহকারী মেডিকেল অফিসার সন্জয় সেন বলেন, মৃত অবস্থায় অভি দে নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে, পরীক্ষা নিরিক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
বোয়াল খালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বলেন,অভি দে নামক এক যুবক আত্মহত্যা করেছে।তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।