1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল একটি কক্ষ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল একটি কক্ষ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

মো :রাজু শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

মোঃ রাজু শেখ স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি হোটেল কক্ষ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার রাত আটটার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল গোলজার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধে ওই তরুণীকে হত্যা করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন সাংবাদিকদের বলেছেন গতকাল শনিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গুলজার হোটেলের একটি কক্ষে ওঠেন মো. ফরহাদ ও লিপি। আজ সন্ধ্যার পরও ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না আসায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে হোটেল কক্ষের শৌচাগারে লিপি নামের ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তরুণীকে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহত তরুণীর সঠিক পরিচয় বের করার চেষ্টা চলছে। কারণ, যে পরিচয় দেওয়া হয়েছে, তা সঠিক না–ও হতে পারে। যে যুবকের সঙ্গে তরুণী হোটেলে এসেছিলেন, তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও সিআইডি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park