
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে নগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশহর সংলগ্ন বাকের আলী টেকের মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত পোশাককর্মীর নাম চাঁদনী বেগম (২২)। তিনি খুলনা জেলার দাকোপ থানাধীন খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। তিনি নগরীর ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বাংলাদেশ খবর প্রতিদিন কে বলে: ওই নারী রাস্তা দিয়ে যাবার সময় তাকে এক লোক শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত ওই নারীকে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ছুরিকাঘাত করা ব্যক্তি ওই নারীর স্বামী হতে পারে বলে স্থানীয় লোকেরা বলেছে। আমরা ঘটনা তদন্ত করছি ।
কিছুক্ষণ পর অভিযান চালিয়ে স্বামী সবুজ খন্দকার কে এরেস্ট করা হয়।
চাঁদনী আত্মীয়-স্বজনের তথ্যের ভিত্তিতে জানানো হয়: কিছুদিন আগে চাঁদনীকে নির্যাতনের পরে তিনি আশ্রয় নেন নিলাচল আবাসিক এলাকার আক্কাস কলোনিতে তার মামার বাসায়।
আজ চাকরি শেষে বিকেলে তিনি মামার বাসায় ফেরার পথে স্বামী সবুজ তার ওপর এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদনীর মৃত্যু হয়।
নিহতের বোন কাজল আক্তার জানান, চাঁদনী বহুবার নির্যাতনের শিকার হয়েছেন। সবুজকে সংশোধনের অনেক চেষ্টা করেও ব্যর্থ ওই আমাদের ফ্যামিলি চাঁদনী বেগমের স্বামীর নাম সবুজ খন্দকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার কারণে পারিবারিক কলহে লিপ্ত ছিলেন বলে জানা যায় আশেপাশের লোক থেকে।