1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফিরুজ রহমান শাকিল ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফিরুজ রহমান শাকিল ‎

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন ছাত্রনেতা মোঃ ফিরুজ রহমান শাকিল।
‎
‎​জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
‎
‎​মোঃ ফিরুজ রহমান শাকিলকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎​এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরুজ রহমান শাকিল বলেন:
‎​”আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং ছাত্রদলকে আরও গতিশীল করতে আমি সর্বদা মাঠে থাকব।
‎
‎​এদিকে মোঃ ফিরুজ রহমান শাকিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলে আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে। তাঁর নিজ এলাকার দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতাকর্মীদের আশা, শাকিলের হাত ধরে উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park