
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
চট্টগ্রাম ইপিজেডে গুজব ছড়িয়ে শিল্পখাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সিএমপির উপ-কমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন।
আজ শনিবার ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান : ২২ জানুয়ারি চট্টগ্রাম ইপিজেড এলাকার শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন ভবনের গেইটের ভিতরে ৩ জন শিশু প্রবেশ করলে তাদের মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। যার ফলে ২৩ জানুয়ারি বিকাল ও রাতে ইপিজেড থানাধীন বিভিন্ন কারখানার দুই’শ থেকে আড়াই’শ শ্রমিক সেখানে গিয়ে শ্রমিকদের ঘর ও বিভিন্ন অফিস ভাঙচুর সহ সেখানে থাকা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও বিভিন্ন বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরো বলেন: যে ৩ জন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল সেই শিশুদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ অভিভাবকের জিম্মায় আছে। গুজবের বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়ে।
তিনি বলেন: কারখানার ওপর যাদের জীবিকা নির্বাহ হয় সে শ্রমিকরা এসব করতে পারে না। দেশ ও রাষ্ট্রবিরোধী মহল সুপরিকল্পিতভাবে এসব গুজব ছড়াচ্ছে। এর সাথে বহিরাগতরাও যুক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশ কর্মকর্তা।
দেশের পোশাকখাত অস্থিতিশীল হলে এখানে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে।