1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের নিউ মার্কেটে মোড়ে বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

চট্টগ্রামের নিউ মার্কেটে মোড়ে বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার

রাজু শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎
‎চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড় এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা হেফাজতে নেওয়া হয়েছে বাসের চালক ও হেলপারকে
‎
‎রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনে সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
‎
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান: বাসটি অক্সিজেন নিউমার্কেট রুটে চলাচলকারী বাস। বাসটি নিউমার্কেট মোড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাতে আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন পরে ফায়ার সার্ভিসরা ঘটনাস্থলে এসে পৌঁছায়।।
‎
‎
‎চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জানান সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণ করে।
‎
‎বাসের কোনো যাত্রী দগ্ধ হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
‎
‎কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান: বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park