1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘূর্ণিঝড়ের রেমালের ক্ষতিগ্রস্ত একশতো পরিবারের মাঝে নগদ অর্থ চেকের মাধ্যমে বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঘূর্ণিঝড়ের রেমালের ক্ষতিগ্রস্ত একশতো পরিবারের মাঝে নগদ অর্থ চেকের মাধ্যমে বিতরণ

মোঃ ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী
নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এক শত পরিবারের মাঝে চেকের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশন ফর সোসিও— ইকোনমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ঋঝউও) এর আয়োজনে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার (২ জুন) বেলা ১১ টার সময় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উক্ত চেক বিতরণ করা হয়। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজিবুল আলম, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সহ সন্মানিত গন্যমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজের মানুষেরা। এসময় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে প্রত্যেককে দুই হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park