1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট সাতবাক আনন্দ খালের উপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধে যান চলাচল উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

গোয়াইনঘাট সাতবাক আনন্দ খালের উপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধে যান চলাচল উদ্বোধন

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের সাতবাঁক আনন্দ খালের উপর এলাকাবাসীর দীর্ঘ সময়ের শ্রম আর অর্থ ব্যয়ে বাঁধ নির্মান শেষে আনুষ্ঠানিক ভাবে যান চলাচলের উদ্বোধন করা হয়েছে। ফলে শুষ্ক মৌসুমে এলকাবাসী কয়েক লক্ষ মানুষের সাময়িক যোগাযোগে দূর্যোগের অবসান হবে।

৫ ডিসেম্বর বেলা আড়াইটায় আনন্দখালে বাঁধের উপর যান চলাচলের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট জনেরা।

এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার লক্ষ লক্ষ মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন। লক্ষ মানুষের যাতায়াতের কোনো রাস্তা নেই। বছরের বেশিরভাগ সময় আমাদের বন্যা আর বৃষ্টিতে কষ্ট করতে হয়। সে সময় যাতায়াতের কোনো প্রকার ব্যবস্থা থাকে না। শুকনো মৌসুমেও কষ্ট করতে হয়। কোনো রকমে ক্ষেতের আলপথ ধরে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকা সড়কে উঠতে হয়। এ পথে আমাদের উৎপাদিত কৃষিপণ্য কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া বড়ই কষ্টের। এ এলাকার ছেলে-মেয়েরা যোগাযোগের অভাবে লেখাপড়ায় পিছিয়ে পড়ছে। বহু বছর স্থানীয় জনপ্রতিনিধি এবং উপর মহলের সঙ্গে যোগাযোগ করেও একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা হয়নি। তাই আমরা এলাকাবাসী একত্র হয়ে নিজেদের যাতায়াতের ব্যবস্থা নিজেরাই তৈরি করছি। বিগত সময়ে আশ্বাস দিয়েও আমাদের দাবী পুরন হয়নি। আমাদের এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহায়তায় আনন্দখালে বাঁধ ও গাছের দ্বারা (চাউর) ব্রীজ নির্মান করে যানবাহন চলাচল উন্মুক্ত করেছি। সম্পূর্ণ কাজ করতে ৫ লক্ষ টাকা খরচ হবে। বক্তরা বলেন রাধানগর টু হাদারপার (জিসি) রাস্তা রোড আইডি নং ৬৯১৪১২০০৯ একটি পর্যটন রাস্তা। সাবেক মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের সময় ১ কিঃ মিঃ কাজ হয়। এমপি ইমরান আহমদের সময় কইনাজঙ্গল পর্যন্ত কাজ হয়ে ১০/১১ বছর ধরে বন্ধ রয়েছে। আনন্দ খালে ব্রীজ নির্মাণের জন্য ২০০৭ সালে মাটি পরীক্ষা করা হয়েছে। তারপরও কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। এলকাবাসীর দাবী অতিদ্রুত ব্রীজটি নির্মান করতে হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সিলেট ৪ আসনের বিএনপি মনোনিত সংসদপ্রার্থী আরিফুলহক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। উদ্বোধন কালে বক্তব্য রাখেন এলাকার সমাজসবী মাওলানা আবুল খায়ের, বিএনপি নেতা হোসেন আহমদ, মেম্বার তাজ উদ্দিন, মাওঃ মাসুক আহমদ,,নাজিম উদ্দিন, মুফতি আবুল কালাম, তাহের আলী প্রমুখ। এ সময় এলাকার মুরব্বিয়ান,যুব সমাজের অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। পরে মোনাজাতের মাধ্যমে বাঁধ দিয়ে যানবাহন চলাচল উম্মক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park