1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ, সদস্য সচিব আলীম উদ্দিন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ, সদস্য সচিব আলীম উদ্দিন

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
‎বিশ্বের বিভিন্ন দেশে চাকুরীরত গোয়াইনঘাটের রেমিট্যান্স যুদ্ধাদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সমাজকল্যাণ মূলক সংগঠন “গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ” এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

‎মোহাম্মদ আব্দুল্লাহ (কানাডা) কে আহ্বায়ক ও প্রভাষক আলীম উদ্দিন (আমেরিকা) কে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

‎১৭ই জানুয়ারি (শনিবার) সংগঠনের কেন্দ্রীয়‎ উপদেষ্টা আব্দুল লতিফ বাবুল, নজরুল ইসলাম, আহমদ আলী ও দেশীয় কার্যকরী কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবুল ও সাধারন সম্পাদক মো: আফাজ উদ্দিন এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
‎আহবায়ক কমিটির সদস্য বৃন্দের মধ্যে রয়েছেন হাফিজ তাজ উদ্দিন (ওমান), আক্তারুজ্জামান (দুবাই) ও নাজমুল ইসলাম (সৌদিআরব)। 

‎উল্লেখ্য যে পূর্বে গঠিত ২০২৪-২০২৭ খৃষ্টাব্দ মেয়াদের কমিটির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কার্যকরি কমিটি ও উপদেষ্টা পরিষদের আলোচনা পর্যালোচনায় গৃহীত সিদ্ধান্ত ক্রমে, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বাতিল ঘোষণা করে, ৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। ‎নব গঠিত আহবায়ক কমিটিকে আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দোয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park