
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী প্রযুক্তি ভিত্তিক কৃষক কৃষাণী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার উপর গুরুত্বারোপ করে ব্যাপক আলোচনা করা হয়।
বুধবার ও বৃহস্পতিবার (২৫-২৬ ফেব্রুয়ারি) দুইদিন ব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন- সিলেট জেলা কৃষি প্রশিক্ষন অফিসার দীপক কুমার দাস,
কৃষিবিধ দেবন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল সাবের।
প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক কৃষাণী অংশ নেন।