
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইসলামপুর মাতিউরা, জৈন্তাসিট, দুবাগ,ত্রিপুরায় উক্ত গগনসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড সদস্য মুছা মিয়া, বিএনপি নেতা সোনাখা মুরব্বি, বারেক সিকদার, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন কয়েছ, যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক এহসান উল্লাহ, যুবদল নেতা মুফিজ মিয়া, নুরু মিয়া, জসীম উদ্দিন, লোকমান আহমদ, রুবেল আহমেদ, কামরুল ইসলাম, ময়নুল ইসলাম, মামুন আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব আলাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মুহিবুর রহমান সহ শতাধিক নেতাকর্মী।
গনসংযোগে উপস্থিত নেতাকর্মীরা আরিফুল হক চৌধুরী কে ধানের শীষে আগামী ১২ই ফেব্রুয়ারী ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন।