1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে বন্যা ও অগ্নিকাণ্ড বিষয়ে দুই দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গোয়াইনঘাটে বন্যা ও অগ্নিকাণ্ড বিষয়ে দুই দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের আওতায় এবং Danish Red Cross এর সহযোগিতায় Bangladesh Enhanced Community Resilience Program (BECR) প্রোগ্রামের উদ্যোগে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার দশগাও নওগাও উচ্চ বিদ্যালয়ে বন্যা ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ে দুই দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) প্রথমদিন প্রস্তুতিমুলক মহড়া এবং বৃহস্পতিবার (৬ নভেম্বর) মুল মহড়া সম্পন্ন হয়। এ মহড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। মহড়ার উদ্দেশ্য ছিল দুর্যোগকালীন সময়ে সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা বাড়ানো।

মহড়ার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি ই সি আর প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিআরআর অফিসার মোঃ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন এবং দলনেতা আশিষ দাস সৌরভ।
আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি সবচেয়ে বড় শক্তি। নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্কুলশিক্ষার্থী ও স্থানীয় জনগণ দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।

মহড়ার শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park