1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাথে ওসি তরিকুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাথে ওসি তরিকুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পঠিত

রুবেল আহমেদ,স্টাফ রিপোর্টার,গোয়াইনঘাট :

গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন । বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওসি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের সু সম্পর্ক থাকলে সমাজ থেকে মাদক,চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ নানা রকম অনিয়ম, দুর্নীতি দুর করা সম্ভব। তথ্য সংগ্রহ, সঠিক সংবাদ প্রকাশে কোন সাংবাদিক হুমকির মুখোমুখি হলে সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো। গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সাদিকুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারী ইমরান আহমদের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সদস্য আব্দুল মালিক, সহ সভাপতি নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, নির্বাহী সদস্য মারজানুল আজহার জুনেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park