1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ।

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠেছে। রবিবার ১০ নভেম্বর দুপুরে হঠাৎ গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী অফিস কার্যালয়ের সামনে ঠিকাদারদের তোপের মুখে পড়েন উপজেলা প্রকৌশলী অফিসার রফিকুল ইসলাম। তাৎক্ষণিক সেখানে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত হলে টিকাদার সুজন মিয়া ও লোকমান চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের সামনে প্রকৌশলীর বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। টিকাদার সুজন মিয়া বলেন উপজেলা প্রকৌশলী দীর্ঘদিন থেকে টিকাদার ও সাইড টিকাদারদের সাথে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। উনার বিরুদ্ধে পাহাড় পরিমান অভিযোগ রয়েছে এবং তিন থেকে চার বার উনার বদলী হলেও কোন এক অদৃশ্য কারণে তিনি সেখানে থেকে যান। তিনি তার মনগড়ামতো কাজও করে থাকেন। টিকাদার সুজন মিয়া আরো বলেন আমরা তিনির প্রত্যাহার চাই এবং একজন দক্ষ ইন্জিনিয়ার চাই। এসময় উপস্থিত টিকাদার লোকমান চেয়ারম্যান বলেন প্রকৌশলীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে আমরা টিকাদাররা তিনির কাছে জিম্মি আছি। ভালো ভালো সাইড ইন্জিনিয়াররা এখানে এসে টিকে থাকতে পারে না বদলী হয়ে যায় কারণ তিনি তার মতো করে কাজ করেন এবং ছোট ছোট নতুন ইন্জিনিয়ারদেক দিয়ে কাজ করে ঘুরান এবং নিজে কমিশন নেন। টিকাদারদের কাজ শেষে বিল নিয়ে তাদেরকে অযথা ঘুরিয়ে থাকেন। আমরা এ থেকে মুক্তি চাই। পরবর্তীতে এ বিষয়ে প্রকৌশলী রফিকুল ইসলামের বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে এড়িয়ে যান। উক্ত বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেলে যাচাই বাঁচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park