1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে মৎস্য সপ্তাহ উদযাপন, ৪১৩ কেজি পোনামাছ অবমুক্ত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গোয়াইনঘাটে মৎস্য সপ্তাহ উদযাপন, ৪১৩ কেজি পোনামাছ অবমুক্ত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

মাছ আমাদের জাতীয় জীবনে আমিষের চাহিদা পূরন করে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখছে। আইন মেনে মাছ আহরন করতে হবে। অভয়াশ্রমের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। বিষ প্রয়োগ করে মাছ ধরলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শেষে উপজেলার বিভিন্ন পুকুর ও হাওরে পোনামাছ অবমুক্ত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধীকারী। সোমবার (২৫আগষ্ঠ) বেলা আড়াইটায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী’র সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা আমিনুর রহমানের পরিচালনায় মৎস্যসপ্তাহ -২৫ উদযাপন শেষে উপজেলার বিভিন্ন পুকুরে ও হাওরে ৪১৩.১৫কেজি পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো: আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম,,
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জামাল খান, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, সাবেক সভাপতি এমএ মতিন, গোয়াইনঘাট উপজেলা মহিলা অফিসের সহকারী মো: শামিম আহমদ, মৎস্য অধিদপ্তর গোয়াইনঘাট’র অফিস সহকারী মো: ফয়জুল ইসলাম, সমবায় অফিসের সহকারী মো: জিল্লুর রহমান প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park