1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

২২জুলাই (মঙ্গলবার) সিলেটের বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় “গোয়াইনঘাটে কাজ না করে কাবিখা বরাদ্দের টাকা চেয়ারম্যান এর পকেটে” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আলীম উদ্দিন।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে বিভিন্ন নাম সর্বস্ব গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, সরকার বাহাদুর কর্তৃক কাবিখা প্রকল্পের আওতায় আমার নিজ এলাকার খোর্দা শাহী ঈদগাহ’র নামে ৬টন ৭০০কেজি গম বরাদ্দ দেওয়া হয়েছে। যাহা ঈদগাহ কমিটির সভাপতি মাওলানা আজমত উল্লাহ’র মাধ্যমে গম বিক্রির টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ঈদগাহ কমিটির সবাই বিষয়টি ওয়াকিবহাল।

তাছাড়া প্রকাশিত নিউজে একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া মনগড়া তথ্য তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাপ্তরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন ও প্রিন্ট পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। লিখিত বক্তব্যে আলীম উদ্দিন বলেছেন, দীর্ঘদিন সুনামের সহিত অত্র ইউনিয়নের একজন ইউপি সদস্য ছিলাম। বর্তমানে ঐ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কাজ করছেন। গতকাল (২২জুলাই) সিলেট থেকে প্রকাশিত কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে আমার ইউনিয়নের সুনাম ক্ষুন্ন করতে আমার নামে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। আমি উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park