1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে বালু-পাথর ছাড়া সম্ভাবনাময় বিকল্প কর্মসংস্থান পর্যটনখাত: জেলা প্রশাসক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

গোয়াইনঘাটে বালু-পাথর ছাড়া সম্ভাবনাময় বিকল্প কর্মসংস্থান পর্যটনখাত: জেলা প্রশাসক

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে ১৫ (অক্টোবর) মঙ্গলবার উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, জনগণের কল্যাণে সরকার সব সময় বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে । কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদেরকে পরিবেশ ভারসাম্য বজায় রেখে এগুতে হবে। পাথর, বালুর বিকল্প কর্মসংস্থান খুঁজতে হবে। এ ক্ষেত্রে পর্যটন ব্যবস্থাপনা হতে পারে একটি সময়োপযোগী পদক্ষেপ। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো পর্যটক দর্শনার্থীর আগমন ঘটে। সিলেট অঞ্চলের পর্যটন ব্যবস্থাপনাকে আরও ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে। জাফলং, রাতারগুল বিছনাকান্দিসহ গোয়াইনঘাটেও বেশকটি জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে এবং এগুলো গোয়াইনঘাটসহ অত্রাঞ্চলের বসবাসকারী জনগণের জন্য একটি সম্ভাবনাময়খাত। পর্যটন ব্যবস্থাপনাকে আরও দৃষ্টি নন্দন করতে সরকারি বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। বেসরকারি উদ্যোগে পর্যটনখাতে বিনিয়োগকারীদেরও সহযোগিতা করবে সরকার। এ লক্ষে স্থানীয় পর্যটন কেন্দ্রিক ব্যবসা, বানিজ্যিক প্রসারে বিনা মর্ডগেজে এসএমই ঋণের ব্যবস্থা করা যেতে পারে।  উপজেলা নির্বাহী অফিসার মো.তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই মতবিনিময় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুনায়েদ আহমেদ, সিলেট জেলা প্রশাসনে নিযুক্ত ৬ জন ম্যাজিস্ট্রেট। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের আহবায়ক মিনহাজ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন শিহাব, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.লোকমান হোসেন শিকদার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিনহাজ উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.লোকমান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park