
হারুন আহমেদ , গোয়াইনঘাট,
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিট ও জেরিকেন বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ ইউনিসেফ এর সহায়তায় নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয় কেন্দ্রে ও আশ্রয়ণ প্রকল্প গুচ্ছ গ্রামের ১০৩ পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় তত্ত্বাবধায়ক জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শেখ শাদী রহমাতুল্লাহ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুছ আলী,ইউনিসেফ প্রতিনিধি মো. রুহুল আমিন,প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুর রশিদ শামীম,ওয়ার্ড সদস্য জালাল উদ্দিনসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ শাদী রহমাতুল্লাহ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ বিশুদ্ধ পানি খাবার ও ব্যবহার এবং দিনে দুইবার হাত ধোয়ার পরামর্শ প্রদান করেন।